প্রিন্ট এর তারিখঃ Jun 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
পুলিশ সুপার টাঙ্গাইল-এর নির্দেশনায় জেলার অপরাধ দমন ও মাদক নির্মূলে জোরালো অভিযান

পুলিশ সুপার টাঙ্গাইল-এর নির্দেশনায় জেলার অপরাধ দমন ও মাদক নির্মূলে জোরালো অভিযান
মো: সাজিদ পিয়াল,
জেলা প্রতিনিধি,টাঙ্গাইল, ৯ এপ্রিল ২০২৬ ইং টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিতমাদকবিরোধী ও অপরাধ দমন অভিযান গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় পরিচালিত হয়েছে। পুলিশের তৎপরতায় মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ১৪ জন মূলত মাদক ব্যবসায়ী যারা ইয়াবা ও গাঁজাসহ নেশা জাতীয় অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল।অভিযানে মোট ১,১৭৭ পিস ইয়াবা এবং ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়াও, পরোয়ানাভুক্ত আসামি ও অন্যান্য নিয়মিত মামলার আসামিরাও আইনের আওতায় আনা হয়েছে।জেলা পুলিশ জানায়, এই অভিযান পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়ের নির্দেশনায় পরিচালিত হচ্ছে এবং জেলার অপরাধ দমন ও মাদক নির্মূলের জন্য ধারাবাহিক ও জোরালো পদক্ষেপ অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv